মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলকে বহিষ্কার করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১০:২৫ এএম

শেয়ার করুন:

ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলকে বহিষ্কার করল এনসিপি
আমিরুল ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্য সচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই।

সোমবার (১৮ মে) দলটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, পূর্বে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিগত ৩ মার্চ, স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২৬/৩০ মূলে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং আপনাকে সতর্ক করা হয়। 

উক্ত পূর্ববর্তী নোটিশ ও সতর্কতার পরও আপনি পুনরায় সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত হন, যা দলীয় শৃঙ্খলা ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। 

আরও বলা হয়েছে, এমতাবস্থায় বিষয়টি পুনঃপর্যালোচনা করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, গত ১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর