সোমবার, ১৮ মে, ২০২৬, ঢাকা

ডুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি জামায়াত সেক্রেটারির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

G

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১৭ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 


বিজ্ঞাপন


মিয়া গোলাম পরওয়ার বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং দমনমূলক আচরণ কোনো সভ্য গণতান্ত্রিক পরিবেশে গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, শিক্ষাঙ্গনে সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ডুয়েটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর