রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

জাকাতকে ‘হেয় করে’ বিএনপি নেত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:০১ এএম

শেয়ার করুন:

যাকতকে ‘হেয়’ করা বিএনপি নেত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে যাওয়া নিলোফার চৌধুরী মনির জাকাত নিয়ে বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার (২ মে) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।


বিজ্ঞাপন


বিবৃতিতে তিনি বলেন, ‘সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ইসলামের অন্যতম ফরজ বিধান ও পবিত্র ইবাদত জাকাতকে তুচ্ছতাচ্ছিল্য করে চাঁদাবাজির মতো জঘণ্য অপরাধের সঙ্গে তুলনা করেছেন। 

তার এই বক্তব্য শুধু দুঃখজনকই নয়, বরং এটি দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার শামিল। যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম, যা সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের অধিকার নিশ্চিত করার মহান বিধান। 

পক্ষান্তরে, চাঁদাবাজি হলো জুলুম, অন্যায় ও অপরাধের প্রতীক। এ দুটিকে এক কাতারে আনা বা চাঁদাবাজিকে কোনোভাবে উত্তম হিসেবে উপস্থাপন করা চরম দায়িত্বহীনতা ও ধৃষ্টতার পরিচায়ক। আমি তার এই বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘দেশের মানুষ দীর্ঘদিন ধরে জুলুম, দুর্নীতি ও চাঁদাবাজির অবসান চেয়ে আসছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল- বাংলাদেশে ন্যায়ভিত্তিক ও সন্ত্রাসমুক্ত রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। 

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখনো বিভিন্ন মহল থেকে চাঁদাবাজিকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এ ধরনের বক্তব্য সমাজে অপরাধপ্রবণতাকে উৎসাহিত করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।’

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই নিলোফার চৌধুরী মনির উচিত অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে এ বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরার আহ্বান জানান তিনি।’

টিএই/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর