রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করুন, জনগণের কাছে যান: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০১:১৩ এএম

শেয়ার করুন:

Tarique Rahman
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সিলেটের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশ নেন

ক্ষমতাসীন বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বার্তা দিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নেতাকর্মীদের বলেন, ‘কেউ প্রকাশ্যে ও কেউ গোপনে এখনও ষড়যন্ত্র করছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করুন।’এছাড়া জনপ্রিয়তা ধরে রাখতে কীভাবে জনগণের আরও কাছে যাওয়া যায় সেভাবে কাজ করারও পরামর্শ দিয়েছেন তিনি। 

শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপি আয়োজিত কর্মীসভায় তারেক রহমান এসব বলেন।


বিজ্ঞাপন


বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। জনগণ আমাদের যেভাবে সমর্থন করেছে সেই সমর্থন ধরে রাখুন। তিনি দলীয় এমপিদের গ্রুপিং রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা দলের কর্মীদের অমুকের লোক, তমুকের লোক বলবেন না। এতে বিভক্তি বাড়বে।’ 

অতীত আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ভূমিকার বিষয় উল্লেখ করে তারেক রহমান বলেন, আপনারা আন্দোলন-সংগ্রাম করেছেন। কষ্ট করেছেন। পরিবারের জন্য যে রকম মায়া আছে, দলের জন্যও তেমনি রয়েছে। আপনাদের আচরণে যাতে কারও মন খারাপ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 

sylhet_bnp_kormi_somabesh
সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপি আয়োজিত কর্মীসভায় তারেক রহমানসহ অন্যান্য নেতারা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কর্মীদের উদ্দেশ করে দলের চেয়ারম্যান বলেন, ‘আমি সরকারি দলের লোক সেটা মাথা থেকে সরিয়ে ভাবতে হবে আমি দলের কর্মী। কেউ ভুল করলে তাকে বোঝাতে হবে, শাসন করতে হবে। যদি না মানেন তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।’ তিনি বলেন, আগামী তিন মাসের পরিকল্পনা নিয়ে কাজ করুন কীভাবে জনগণের কাছে আরও যাওয়া যায়। জনগণ থেকে বিচ্ছিন্ন হলে চলবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় কর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।


বিজ্ঞাপন


মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী কয়েসের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও নগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় স্থানীয় নেতারা বক্তব্য দেন। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শনিবার সিলেটের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশগ্রহণের পর বিকেলে দলীয় কর্মী সভায় বক্তৃতা শেষে সন্ধ্যায় সিলেট ত্যাগ করেন।

ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর