শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ডিএসসিসিতে লড়বেন আসিফ মাহমুদ, দিলেন দুই প্রতিশ্রুতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

Asif
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার আলোচনা তুঙ্গে। এমন অবস্থায় একই সিটিতে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে দুটি প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (২ মে) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।


বিজ্ঞাপন


আসিফ মাহমুদ পোস্টে লিখেছেন, ‘নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।

image

অন্তবর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। তার বিরুদ্ধে এবং ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে তখন নানা অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।


বিজ্ঞাপন


তবে আলোচনা ছিলো সিটি করপোরেশন নির্বাচনে তিনি এনসিপি থেকে মেয়র পদে লড়তে পারেন। এবার নিজে সরাসরি না বললেও ইঙ্গিত দিয়ে দিলেন তরুণ এই রাজনীতিক।

বিইউ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর