শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ডিএসসিসিতে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

VP Shadik kayem
সাদিক কায়েম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কাউন্সিল হলে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। সম্মেলনে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করা হয়।

এছাড়া দলটির সূত্রে জানা গেছে, আসন্ন সিটি নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিক কায়েম। তবে প্রার্থিতা ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি।

33


বিজ্ঞাপন


দলীয় সূত্র জানায়, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে নিজের ভোটার এলাকা খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করেছেন। যদিও প্রকাশ্যে বড় ধরনের প্রচারণা শুরু না করলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিষয়টি নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর