মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাসপাতালে ভর্তি সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

Sarjis Alam
সারজিস আলম। -ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হঠাৎ পেটব্যথা অনুভব করলে মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে।


বিজ্ঞাপন


সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাই হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

হাসপাতাল সূত্র জানায়, প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


বিজ্ঞাপন


খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন দলের সহযোগী ও শুভানুধ্যায়ীরা। তারা সারজিস আলমের দ্রুত সুস্থতা কামনা করেন।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর