শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

সংস্কারে সরকারের পিছু হটার সুযোগ নেই: মিত্র দলীয় নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

JUBU SANGHATI
রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভা। ছবি: ঢাকা মেইল

সংস্কারের গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারি দল বিএনপির পিছিয়ে থাকার সুযোগ নেই বলে মনে করছেন দলটির নির্বাচনি সঙ্গী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

‎শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


‎‎সাইফুল হক বলেন, ‘রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের পিছু হটার কোনো সুযোগ নেই। বিরোধী দলে থাকাকালীন বিএনপি বিচারবিভাগসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ধরনের গণতান্ত্রিক সংস্কার দেখতে চেয়েছে এখন সে ধরনের সংস্কার বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।’

সাইফুল হক আরও বলেন, ‘লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থান করতে না পারলে সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য বন্ধ করা যাবে না। সরকারের ভালো উদ্যোগসমূহও মার খেয়ে যাবে।’

‎তিনি দেশের বিশাল বেকার যুবশক্তিকে উৎপাদনশীল খাতে যাতে উপযুক্ত ভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে আগামী জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।


বিজ্ঞাপন


সাইফুল হক বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থান তারুণ্যের অগ্রযাত্রা যে বিশাল সম্ভাবনা তৈরি করেছিল তাকে নষ্ট করে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ যুবকদের স্বপ্নভঙ্গ হয়েছে, তাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। দ্রুত এই হতাশা কাটিয়ে উঠতে হবে। নতুন সরকারকে তরুণ যুবাদের স্বপ্ন আকাঙ্ক্ষাকে  ধারণ করতে হবে।

‎এসময় জাতীয় নির্বাচনের মাত্র তিনদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত চুক্তিটি চরম বৈষম্যমূলক ও অন্যায্য বাণিজ্য চুক্তি হিসেবে তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিরোধী চুক্তি বাতিলের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলমের সঞ্চালনায় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু প্রমুখ বক্তব্য দেন।

প্রতিনিধি সভায় যুবশক্তির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়।

‎এএম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর