মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

তুলিকে অভিনন্দন জানালেন ব্যারিস্টার আরমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

ARman Tuli
মীর আহমদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান) ও সানজিদা ইসলাম তুলি। -ফাইল ছবি

সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ায় তার সাবেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সানজিদা ইসলাম তুলিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।


বিজ্ঞাপন


পোস্টে ব্যারিস্টার আরমান লেখেন, ঢাকা-১৪ আসনে একসময় তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হলেও সেই প্রতিযোগিতা ছিল জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ও নিষ্ঠাকে কেন্দ্র করে। তিনি জাতীয় সংসদে তুলিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে কার্যকর ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের শিকার, গুম হওয়া ব্যক্তিদের পরিবার এবং বিনা বিচারে আটক থাকা মানুষের কণ্ঠস্বর সংসদে তুলে ধরা জরুরি। নতুন সংসদ সদস্য হিসেবে তুলি সেই দায়িত্ব পালন করবেন বলেও আশা করেন তিনি।

পোস্টের শেষে ব্যারিস্টার আরমান তুলির সংসদীয় জীবন অর্থবহ, সাহসী ও গৌরবময় হোক-এই কামনা করেন।


বিজ্ঞাপন


টিএই/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর