সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন তুলি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন তুলি

জাতীয় সংসদে সরকারি দলের পক্ষে সংরক্ষিত আসন থেকে সদস্য হওয়ার জন্য দল থেকে মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুলি। তুলি গেল জাতীয় নির্বাচনে মিরপুর-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সোমবার জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩৬ জন নারী প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় তুলির নামও রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির মনোনীতদের তালিকা ঘোষণা করেন। এর আগে প্রত্যেক প্রার্থীকে সাক্ষাৎকারে ডাকা হয়। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে আজ সেই তালিকা প্রকাশ করা হলো।


বিজ্ঞাপন


জানা গেছে, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। সেই আসনে তিনি জামায়াতের ব্যারিস্টার আরমানের কাছে ১৫ হাজার ৮৫৭ ভোটের ব্যবধানে পরাজিত হন।

তুলি ছাড়া বিএনপির মনোনয়নপ্রাপ্ত অন্যরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর