সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

লাইলাতুল কদর উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

F

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাণীতে তিনি বলেছেন, ‘পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক মোবারকবাদ। কামনা করি তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।’


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) বাণীটি গণমাধ্যমে পাঠান বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

বাণীতে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘লাইলাতুল কদর একটি মহিমাময় পবিত্র রাত, মর্যাদার রাত বা সৌভাগ্য রজনী। মাহে রমজানের এ রাতে নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন। পবিত্র এ গ্রন্থটি মানবজাতির জন্য আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছে মানবজাতির দিশারী হিসেবে। বেহেশতী সওগাতের সন্ধান লাভের জন্য এই পবিত্র রাতে এবাদত বন্দেগীতে মশগুল থাকেন মোমিন মুসলমানগণ।’

‘আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে মানবজীবনের সকল তিক্ততার মানবজীবনের সকল তিক্ততার বিষবা¯পকে দূরীভূত করে মোমিনদের আত্মা পরিশুদ্ধ ও অনাবিল শান্তিতে ভরে ওঠে। মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা জানাই দেশ, জনগণ ও বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য। আমাদের ওপর তাঁর করুণা বর্ষিত হোক। আমিন।’


বিজ্ঞাপন


‘আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’

এএম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর