বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

বিএনপিকে ধন্যবাদ জানিয়ে নাসীরুদ্দিন পাটওয়ারীর বার্তা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৭:৪৮ এএম

শেয়ার করুন:

Nasiruddin patwari
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করায় ক্ষমতাসীন দলকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া মির্জা আব্বাসকে গালি দিয়ে দেওয়া বক্তব্যও প্রত্যাহার করে নেন তিনি।

রোববার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এসব কথা জানান তিনি।


বিজ্ঞাপন


পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।

এর আগে, পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা রমনা থানা বিএনপির সভাপতিকে শোকজ করে বিএনপি। এরপরেই এই পোস্ট দেন পাটওয়ারী।

উল্লেখ্য, রোববার বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আব্বাসকে গালি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।


বিজ্ঞাপন


তিনি বলেন, শেখ হাসিনার আমলে আমাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরে তুলে সারারাত নির্যাতন করেছিল। কখনো আপস করার চেষ্টা করিনি। তুমি আব্বাস আসছো এখন মামলা করতে। তোমাকে গোনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আছেন, সিনিয়র সিটিজেন থাকেন। আমরা সম্মান করতে চাই। কিন্তু নিজের সম্মান যদি ধরে রাখতে না পারেন যারা ইয়াং জেনারেশন, জেনজিরা আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে।’

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর