বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা সেই বিএনপি নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা সেই  বিএনপি নেতাকে শোকজ
আশরাফুল ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করেছে বিএনপি।

রোববার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক নোটিশে তাঁকে শোকজ করা হয়।


বিজ্ঞাপন


নোটিশে বলা হয়, রোববার সকালে আপনি (আশরাফুল ইসলাম) দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

নোটিশে আরও বলা হয়, এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।

এর আগে রোববার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগ এনে ঢাকার একটি আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন আশরাফুল ইসলাম। দলের অনুমতি ছাড়া মামলা করায় তাঁকে শোকজ করা হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর