বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবনকে দেখতে হাসপাতালে ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবনকে দেখতে হাসপাতালে ডা. রফিক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনকে দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালে যান ডা. রফিক।


বিজ্ঞাপন


চিকিৎসাধীন শ্রাবনের শারীরিক অবস্থার খোঁজ-খবর এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তিনি রোগীর বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা পদ্ধতি ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

পরে শ্রাবনের চিকিৎসকদের সঙ্গেও সাক্ষাৎ করেন রফিকুল ইসলাম। এ সময় তিনি শ্রাবনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

এসএইচ/ক.ম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর