শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জাইমাকে নিয়ে এতিমদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

Zubaida Rahman Zaima Rahman
এতিমদের সঙ্গে প্রথম রোজার ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান

জীবদ্দশায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রমজানে প্রথমদিন ইতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতেন। এবার তিনি বেঁচে নেই।

তবে এবার সেই রীতি ধরে রেখেছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি মেয়ে জাইমা রহমানকে নিয়ে রমজানের প্রথম ইফতার করেছেন ইতিম শিক্ষার্থীদের সঙ্গে।


বিজ্ঞাপন


তারা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজার ইফতার করেন ঢাকার একটি মাদ্রাসার এতিমখানায়।

Zubaida_Rahman
এতিমদের সঙ্গে প্রথম রোজার ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান

রাজধানীর পশ্চিম ভাষানটেক থানা অন্তর্গত জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ইফতারের আগে শিক্ষার্থীদের খোঁজখবর নেন জাইমা রহমান।

Zaima_Rahman
এতিমদের মাঝে ইফতার তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান

পরে মোনাজাত শেষে সবার সঙ্গে ইফতারে অংশ নেন মা-মেয়ে। এসময় বিএনপি চেয়ারপারসনের গৃহকর্মী ফাতেমাকেও দেখা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ঢাকা -১৭ আসনের কড়াইল বস্তি এবং ভাসানটেক এলাকার ১৪টি ইয়াতীমখানা এবং হেফজ মাদ্রাসায় প্রত্যেককে পুরো রমজান মাসের জন্য ইফতার, রাতের খাবার এবং সাহরি দেওয়া হবে।  

বিইউ/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর