শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে হেফাজত আমিরকে তারেক রহমানের ফোন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে হেফাজত আমিরকে তারেক রহমানের ফোন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে টেলিফোনে হেফাজত আমিরকে এই আমন্ত্রণ জানান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর