বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

মন্ত্রিসভা কেমন হতে পারে, জানালেন মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

মন্ত্রিসভা কেমন হতে পারে, জানালেন মেজর হাফিজ

নবীন-প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


হাফিজ উদ্দিন বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। দুর্নীতির ইতিহাস নেই, জনগণের কাছে যারা আস্থাশীল তারাই স্থান পাবেন। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে এ দেশের জনগণ। এ দেশকে বিপথে নেওয়ার চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সহায়তা করার জন্য। দেশের দুর্দিনে তাদের সহায়তা ছাড়া এ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব হতো না।

হাফিজ বলেন, নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ, রাজনীতির অঙ্গনে সুবাতাস নিয়ে এসেছে। বিরোধীদল হিসেবে তারা শক্ত ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা করি।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে, প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি। বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেদের গুণগান নিয়েই ব্যস্ত ছিলেন। কোনো স্বাধীনতা যুদ্ধ এ দেশে হতো না, যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন ৭১-এর মার্চে বিদ্রোহ না করতো।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর