রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নতুন সরকারের যেসব চ্যালেঞ্জের কথা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

T
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে কথা বলছেন তারেক রহমান।

নতুন সরকার হিসেবে শপথ গ্রহণের পর দেশ পরিচালনার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিএনপি, সে সম্পর্কে জানালেন দলের চেয়ারম্যান ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি- এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।’

_n

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। দেশি-বিদেশি সাংবাদিক ও অতিথিদের নানা প্রশ্নের জবাবও দেন।

নির্বাচনের পর উসকানি দেওয়া হচ্ছে- এমন দাবি করে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য শত উসকানির মুখেও আমি সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে।’

t4

কোনো রকমের বেআইনি কর্মকাণ্ড ‘বরদাশত করা হবে না’ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘দলমত ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত যা-ই হোক, কোনো অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না।’ দলের আন্তঃকোন্দলের বিষয়টিও ইঙ্গিত করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানাই।’

t3

এদিনের সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলনসহ যেসব দল অংশ নিয়েছিল, সব দলকে অভিনন্দন এবং সাধুবাদ জানান তারেক রহমান।

অন্যদিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নির্বাচন কমিশনের সকল সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর