রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

পথ ও মত ভিন্ন হতে পারে, ঐক্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

press conf
নির্বাচনের পর বিএনপির প্রথম সংবাদ সম্মেলন। ছবি: ভিডিও থেকে নেওয়া

এবার নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল উল্লেখ করে তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলগুলোর পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবার ঐক্য গুরুত্বপূর্ণ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপি চেয়ারম্যান।


বিজ্ঞাপন


তারেক রহমান বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তাভাবনাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।’  

press_conf_bnp
নির্বাচনের পর বিএনপির প্রথম সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

 

এসময় তিনি ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।


বিজ্ঞাপন


নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব চেষ্টা ব্যর্থ হবে। আইনের প্রয়োগ হবে ন্যায়ের ভিত্তিতে।

নির্বাচনের পরে ‘শত উসকানির মুখেও’ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তারেক। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে।’

‘ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে’ বলেও উল্লেখ করেন তারেক।
 
ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর