মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিএনপি-জামায়াতের কে কত আসন পেতে পারে, উঠে এলো নতুন জরিপে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

বিএনপি-জামায়াতের কে কত আসন পেতে পারে, উঠে এলো নতুন জরিপে

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত কয়েক মাসে বেশ কয়েকটি জরিপের ফল প্রকাশিত হয়েছে। কোনো কোনো জরিপে বিএনপির পরপরই জামায়াতে ইসলামীর অবস্থান দেখা গেছে। তবে ভোট শুরুর তিন দিন আগে নতুন আরেকটি জরিপ প্রকাশিত হয়েছে। ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ নামে একটি সংগঠনের জরিপে বিএনপি অনেক এগিয়ে আছে বলে উঠে এসেছে। এই জরিপ অনুযায়ী বিএনপি ৭৭ শতাংশ ভোট পাবে। দলটি ২২০টি আসন পেতে পারে। আর জামায়াত পেতে পারে ৫৭টি আসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠনটি এই জরিপ পরিচালনা করেছে।


বিজ্ঞাপন


সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সংগঠনটির পক্ষে এই জরিপের এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন। ড. গাজী মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

এই জরিপ কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক ছাত্র ও ৫ জন পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নেন। জরিপে অংশ নেওয়া ৩০০ জনকে ৪টি করে প্রশ্ন করা হয়।

সংগঠনটি বলছে, ‘এই জরিপে ৩০০ জনকে প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে ৭৭ শতাংশ উত্তর দাতা বলেছেন তারা বিএনপিকে সমর্থন করেন। ১৬ শতাংশ উত্তরদাতা বলেছে তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩ শতাংশ, জাতীয় পার্টিকে ২ শতাংশ, অন্যান্য দলকে ১ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছে। মন্তব্য করেননি ১ শতাংশ উত্তরদাতা।

জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, গণভোটে সংস্কারে কাকে ভোট দেবেন এমন প্রশ্নে ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছে এখনো তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি।

৩০ শতাংশ উত্তরদাতা বলেছে, তারা ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেবেন। ২১ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা ‘না’ এর পক্ষে ভোট দেবেন। ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন তাদের আসনের নির্বাচনি পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট।

বিএনপি ২২০টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭টি আসন, এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র ১২টি অন্যান্য দল ৪টি আসন পাবে বলে জরিপে বলা হয়েছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর