সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে: আরিফুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ এএম

শেয়ার করুন:

jamaat ariful islam
নির্বাচনি গণমিছিলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম

ঢাকা-১৮ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। যারা আমাদের ভাইদের হত্যা করছে, যারা আমাদের মা-বোনদের হেনস্থা, হয়রানি ও হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধেও আজ দেশের মানুষ ঐক্যবদ্ধ।’

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরা আজমপুরে নির্বাচনি গণমিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আরিফুল ইসলাম বলেন, ‘ঐক্যবদ্ধ বাংলাদেশের ক্রমবর্ধমান গণজোয়ার দেখে আমাদের প্রতিদ্বন্দ্বী দল পরিকল্পিতভাবে জোটের নেতাকর্মীদের হয়রানি ও হুমকির পথে হাঁটছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ আর সন্ত্রাস, সহিংসতা ও ভয়ভীতির রাজনীতি দেখতে চায় না। যারা নিজেদের দলের ভেতরেই সহিংসতায় লিপ্ত হয়ে নেতাকর্মীদের প্রাণহানির দিকে ঠেলে দেয়, তারা কীভাবে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে?’

তিনি আরও বলেন, ‘আগামী দিনে একমাত্র ‘ঐক্যবদ্ধ বাংলাদেশের’ হাতেই বাংলাদেশের মানুষ নিরাপদ। ভারতীয় আধিপত্যবাদ, সীমান্ত হত্যা ও বাংলাদেশের রাজনীতিতে অন্য দেশের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে এবং প্রতিটি গণহত্যার বিচারের দাবিতে আজ বাংলাদেশ ঐক্যবদ্ধ। পাশাপাশি দেশের মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যে প্রয়োজনীয় সংস্কার দরকার, তা বাস্তবায়ন করবে ঐক্যবদ্ধ বাংলাদেশ।’

এরআগে, বিকাল ৫টায় উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বিমানবন্দর রেলস্টেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


এম/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর