রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ইশরাককে মধুপুর পীরের দোয়া, বললেন এই ছেলেকে দিয়া কাজ হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

ইশরাককে মধুপুর পীরের দোয়া, বললেন এই ছেলেকে দিয়া কাজ হবে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে ভোট চেয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। ইশরাককে উদ্দেশ্য করে তিনি বলেছেন, এই ছেলেকে দিয়া কাজ হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার গেন্ডারিয়ায় ধুপখোলা মাঠে ইশরাক হোসেনের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মাওলানা আব্দুল হামিদ বলেন, আল্লাহ মানুষকে ন্যায়নীতি কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর বান্দাদের মানুষের উপকারে আসতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহর সঙ্গে কোনো ধরনের বিদ্রূপ বা অন্যায় করা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়।

তিনি আরও বলেন, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। তার খাতিরেই আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। 

পীর সাহেব বলেন, বাংলাদেশ মুসলমানদের দেশ— এ দেশ আলেম-ওলামা, পীর-মুর্শিদ, মসজিদ-মাদরাসার দেশ। ইসলামের নামে ধোঁকা দিয়ে, পীর বা আলেম সেজে যারা কোরআন-হাদিসের খেলাফ কাজ করে, তাদের এ ধোঁকাবাজি মেনে নেওয়া হবে না।

প্রবীণ এই আলেম বলেন, অজান্তে ভুল করা আর জেনে-বুঝে হাদিসের বিরোধিতা করা এক নয়। যারা নবীর সাহাবিদের মানে না, ন্যায়বিচার মানে না— তারা আলেম নামে কলঙ্ক, মুসলমানের দুশমন এবং আল্লাহ ও রাসুলের (সা.) দুশমন। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

জুলুমের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, জালিম হওয়া যাবে না, জুলুম করা যাবে না। অতীতে ফেরাউন, নমরুদসহ জালিম শাসকদের যে পরিণতি হয়েছে, বর্তমান সময়েও জালিমদের সেই একই পরিণতি হয়েছে।

বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর