মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিএনপি জোটের প্রার্থী ও স্বতন্ত্রের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পিএম

শেয়ার করুন:

bnp
বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

ঢাকা–১২ আসনে নির্বাচনি প্রচারণার সময় বিএনপি সমর্থিত প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তিন কর্মী আহত হয়েছে। এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় হাতিরঝিলের মধুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন- হলেন সাকিন, আহাদ ও হোসেন।

‎সাইফুল হক এই আসনে বিএনপির সমর্থিত প্রার্থী ‘কোদাল’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ঘটনার জন্য তিনি এই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরবের সমর্থকদের দায়ী করেছেন।

‎সাইফুল হক বলেন, ‘আজ বিকেলে হাতিরঝিলের মধুবাগ এলাকায় আমাদের নির্বাচনি প্রচারণা চলছিল। এ সময় ফুটবল প্রতীকের প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকেরা পাইপ, লাঠি ও রড নিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমাদের তিন কর্মী আহত হলে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

‎বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে নির্বাচনি সহিংসতায় আহত তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

‎একেএস/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর