বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

শেয়ার করুন:

প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে: নাহিদ ইসলাম

নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে, কম সময়েই ভালো সাড়া পাচ্ছি।’

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগরে নির্বাচনি প্রচারণা চলাকালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


নাহিদ ইসলাম বলেন, ‘যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করব। জোটের পরিণতি কী হবে নির্বাচনের পর দেখা যাবে।’

১১ দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছি উল্লেখ করে নাহিদ বলেন, ‘কেউ এই জোটকে আলাদা দলের জোট হিসেবে দেখছে না, ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট হিসেবেই দেখছে৷ যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই একসঙ্গে কাজ করব। জোটের পরিণতি কী হবে নির্বাচনের পর দেখা যাবে।’

নির্বাচনি প্রচারণা চলাকালে ঢাকা-১১ আসনের অবকাঠামোগত সমস্যা, গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।


বিজ্ঞাপন


এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর