মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নির্যাতনের মধ্য দিয়ে আমার জীবনের ১৫ বছর চলে গেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

নির্যাতনের মধ্য দিয়ে আমার জীবনের ১৫ বছর চলে গেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে আমার জীবনের ১৫ বছর কেটে গেছে। এখন ভোট দেওয়ার সুযোগ এসেছে। এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের জন্য সঠিক মানুষকে বেছে নেওয়া সম্ভব হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদ হলরুমে ডেইরি অ্যাসোসিয়েশন মালিক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদদের নিয়ে নানা কথা বলা হয়, অনেকেই বলেন রাজনীতিবিদরা চোর। কিন্তু আমার বিষয়ে কেউ এমন অভিযোগ তুলতে পারবে না।

তিনি আরও বলেন, আল্লাহর হুকুমে সব ধরনের অসৎ কাজ থেকে আমি নিজেকে বিরত রেখেছি। এ কারণেই আমার ভেতরের সাহস ও আত্মবিশ্বাস অনেক বেশি।

বিএনপির মহাসচিব বলেন, সততার সঙ্গে রাজনীতি করার কারণে তিনি নিজের কাছেও পরিষ্কার, আল্লাহর কাছেও পরিষ্কার। এ সময় তিনি নিজের জন্য সবার দোয়া ও ভোট কামনা করেন।


বিজ্ঞাপন


মতবিনিময় সভায় মির্জা ফখরুল আশ্বাস দেন, ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়নসহ বিদ্যমান সব সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর