মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

আজ সিরাজগঞ্জ ও পাবনায় নির্বাচনি জনসভা করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ এএম

শেয়ার করুন:

tareq
তারেক রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রচারে সারাদেশ চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তিনি উত্তরবঙ্গে সফরে রয়েছেন। রাজশাহী, নওগাঁ, বগুড়া ও রংপুরে নির্বাচনি সমাবেশ শেষে আজ শনিবার (৩১ জানুয়ারি) তিনি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভা করবেন। দুই জেলায় নির্বাচনি  প্রচার শেষে তিনি ঢাকায় ফিরবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বগুড়া থেকে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্কে জেলা বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় তারেক প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেবেন।


বিজ্ঞাপন


এদিকে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বিসিক শিল্পপার্কে নির্বাচনি জনসভাস্থল প্রস্তুত করা হয়েছে। তাঁর এ আগমন ঘিরে সিরাজগঞ্জ জেলায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী সমর্থকসহ সাধারণ মানুষ তাঁকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো ওই চিঠিতে নির্ধারিত স্থানে জনসভা করার অনুমতি চাওয়া হয়েছে ইতোমধ্যেই।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী ও রংপুর বিভাগে নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জেও আসছেন। শনিবারের নির্বাচনি জনসভায় তিনি জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করে দেবেন।

55


বিজ্ঞাপন


এদিকে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা এলাকার খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। এটি টাঙ্গাইল জেলায় তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা।

জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভাটিকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপি। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সার্বিক তদারকি করছেন।

ইতোমধ্যে একাধিকবার সমাবেশস্থল পরিদর্শন, স্থান নির্ধারণ ও কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শতাধিক মাইক স্থাপন, সুবিশাল মঞ্চসহ আয়োজনের কোনো ঘাটতি রাখা হচ্ছে না।

স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৪ সালে তিনি সর্বশেষ টাঙ্গাইলের দেলদুয়ার এসেছিলেন, কিন্তু সে সময় কোনো জনসভায় বক্তব্য রাখেননি। সে হিসেবে এবারই টাঙ্গাইলের মাটিতে তার প্রথম জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। টাঙ্গাইল শহরে ইতোমধ্যে একাধিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা।

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর