শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনি প্রচারণা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। 

আগামী রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।


বিজ্ঞাপন


শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এতে দলের নীতিনির্ধারণী দিক, নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এরপর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে একটি জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এই সমাবেশকে ঘিরে চট্টগ্রাম মহানগর ও আশপাশের জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এরপর ফেনী পাইলট কলেজ ময়দান সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। ফেনীর পর কুমিল্লা চৌদ্দগ্রাম সমাবেশ।

কুমিল্লা সুয়াগাজীতে সমাবেশ শেষে জেলার দাউদকান্দিতে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। সবশেষ নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সমাবেশ শেষে বাসায় ফিরবেন তারেক রহমান।

বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর