শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ম্যাডাম ফ্লাই করতে পারবেন কি না সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

ম্যাডাম ফ্লাই করতে পারবেন কি না সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা: ফখরুল
ফাইল ছবি।

সংকটাপন্ন খালেদা জিয়াকে এই মুহূর্তে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব কি না, এ সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ম্যাডাম ফ্লাই করতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।’

শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াপল্টনে একটি মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা জানান। 

মির্জা ফখরুল এও জানান, কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল (শনিবার) দেশে পৌঁছালে রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। 

দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিবের আরও মন্তব্য, ‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হন।’

এই দোয়া মাহফিলে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা, অসংখ্য কর্মী-সমর্থক এবং সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

এদিকে শুধু নয়াপল্টন নয়, সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশেই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীসহ দেশের সব মসজিদে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। 

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়ে চিঠি জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর