সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে প্রার্থী করল জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

amir
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী দেশব্যাপী জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের। বিভিন্ন স্থানে দলীয় প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এর অংশ হিসেবে এবার কুষ্টিয়া-৩ (সদর) আসনে আলোচিত ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত।

রোববার (২৫ মে) শহরের আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন।


বিজ্ঞাপন


মুফতি আমীর হামজা সম্পর্কে মোবারক হোসেন বলেন, ‘আমরা এই আসনে যে প্রার্থী (আমীর হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী।’

এ সময় মোবারক হোসেন জানান, কুষ্টিয়া-৩ আসনের মধ্য দিয়ে ৩০০ আসনের বেশির ভাগ আসনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। তবে  তারা সংস্কার ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি ছাড়া কোনো নির্বাচন মানবেন না।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

আরও পড়ুন

সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী যারা

মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী কে এই দেলোয়ার?

বিশেষ অতিথি ছিলেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, আলোচিত বক্তা আমীর হামজা দেশে-বিদেশে পরিচিত। বিভিন্ন সময় বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত ও সমালোচিত হন তিনি। জামায়াত সমর্থিত এই বক্তা আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘদিন কারাভোগও করেন।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর