মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আগামীর নির্বাচন সহজ হবে না, নেতাকর্মীদের তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

আগামীর নির্বাচন সহজ হবে না, নেতাকর্মীদের তারেক রহমান
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর নির্বাচন সহজ হবে না। নেতাকর্মীদের এমন আচরণ করতে হবে যেন আগামী দিনে জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে যায়। 

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জন সম্পৃক্তি’ বিষয়ে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষয়তায় যায়নি, যাবে কিনা তাও জানা নেই। তবে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে দলের নেতাকর্মীদের আচরণের ওপর।

আরও পড়ুন

সত্য সবসময় ষড়যন্ত্র ও মিথ্যার ওপর বিজয়ী হয়: তারেক রহমান

তিনি আরও বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শুধু বিএনপির নয়, সব সমমনা রাজনৈতিক দলের। বাংলাদেশের পক্ষের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের চিন্তার ফসলই এই ৩১ দফা। দফাগুলো শুধু চার দেওয়ালের ভেতর রেখে দিলে চলবে না। প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন। এমন নির্বাচন দেশের ইতিহাসে আগে কখনও হয়নি।

কর্মশালায় ময়মনসিংহ বিভাগের বিএনপি ও অঙ্গসংগঠনের ৫১২ জন ডেলিগেট অংশগ্রহণ করেন। এর আগে, সকালে এ কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিইউ/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর