সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

একযোগে ৪ মহানগর ও ৬ জেলায় বিএনপির কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

একযোগে ৪ মহানগর ও ৬ জেলায় বিএনপির কমিটি

একযোগে ঢাকা মহানগর উত্তরসহ চার মহানগর ও ছয় জেলা শাখায় কমিটি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ঢাকা মহানগরে ছয় সদস্যের আংশিক কমিটি। চট্টগ্রাম মহানগরে ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগরে ৪২ সদ্যসের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর ১২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি, কুষ্টিয়ায় ৩১ সদস্য,  ময়ময়নসিংহ দক্ষিণ ও শেরপুর জেলায় তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা উত্তরে আহ্বায়ক করা হয়েছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক সদস্য সচিব আমিনুল হককে। আর সদস্য সচিব করা হয়েছে সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামানকে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার, সিলেট মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

আরও পড়ুন

রাজপথে সরব হচ্ছে বিএনপি

শুক্রবার ঢাকায় বিএনপির র‌্যালি, বাস্তবায়নে কমিটি

এছাড়া মৌলভীবাজার জেলার আহ্বায়ক ফয়জুর রহমান ময়ুন, সুনামগঞ্জে কলিম উদ্দিন আহমদ মিলন। এই দুই জেলায় সদস্য সচিব রাখা হয়নি। কমিটির বাকি সবাই সদস্য।

ব্রাহ্মণবাড়িয়ায় আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজকে।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে কুতুব উদ্দীন আহমেদকে। আর সদস্য সচিব করা হয়েছে ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকারকে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. জাকির হোসেন বাবুল। আর সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন। শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, সদস্য সচিব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

বিইউ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর