সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

অর্থনীতির অবস্থা খারাপ, জনমনে ক্ষোভ বাড়ছে: জিএম কাদের

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

অর্থনীতির অবস্থা খারাপ, জনমনে ক্ষোভ বাড়ছে: জিএম কাদের

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে কষ্টে থাকায় ভেতরে ভেতরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে। যার জন্য সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে না।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টি থেকে নির্বাচিত ১১ সংসদ সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

কীভাবে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হয় ‘জানেন’ জিএম কাদের

জাপা চেয়ারম্যান বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা চোখে না পড়লেও ভেতরে ভেতরে অস্থিরতা রয়েছে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ।

জি এম কাদের বলেন, সাধারণ মানুষের আয় যেভাবে কমছে, সেভাবে জিনিসপত্রের দাম কমছে না। মানুষ কষ্টে আছে, ভেতরে ভেতরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। আমরা প্রথম দিন থেকেই সেটা বলে আসছি। নিত্যপণ্যের মূল্য সহনীয় করতে না পারলে সামনের দিকে সরকারের দিনগুলো সুখকর হবে না।


বিজ্ঞাপন


japa-chairman-3সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন দেওয়া বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে সমালোচনা করেছেন তা নিয়েও কথা বলেন জিএম কাদের।

এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমি ঠিক জানি না অসন্তোষ বলতে কী বোঝায়। আমরা স্পিকারের কাছে আমাদের কী কী প্রত্যাশা তা বলেছি এবং যুক্তি দিয়ে বলেছি।

তারপরও অনেকে বলছে রেওয়াজ ছিল না। রেওয়াজ তো মানুষেই তৈরি করে। রেওয়াজ তো কোনো আইন নয়। তাছাড়া নতুন রেওয়াজ তৈরির জন্য তো মানুষেই ভাঙে। আসলে কেন অসন্তোষ্ট হলেন, আমার জানা নাই। সংসদের বক্তব্য নিয়ে যারা অসন্তোষ্ট হয়েছেন, তারা হয়তো আমার বক্তব্যটা ভালোভাবে বুঝতে পারেনি।

আরও পড়ুন

জাপা ভাঙার ‘ষড়যন্ত্র’ নিয়ে মুখ খুললেন জিএম কাদের

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মজিবুল হক চুন্নুসহ জাতীয় পার্টির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সবাইকে নিয়ে জিএম কাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের কবর জিয়ারত করেন।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর