মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেতাকর্মীদের সতর্ক করে জাপার জরুরি বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

নেতাকর্মীদের সতর্ক করে জাপার জরুরি বিজ্ঞপ্তি
ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলের সব পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়ার পর এবার এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলটি।

শুক্রবার (১২ জানুয়ারি) দলের পক্ষ থেকে যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এ জরুরি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন

ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাপা থেকে অব্যাহতি

জাতীয় পার্টির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর আহ্বান ছাড়া অন্য কারো আহ্বানে দল সংশ্লিষ্ট ঢাকায় কোনো সভা, সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করতে কেন্দ্রীয়, জেলা, মহানগর ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি।

biggopti

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টির সব স্তরের নেতাকে কোনো কুচক্রী মহলের অবৈধ ও অসাংগঠনিক প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

জাপা থেকে অব্যাহতি পেয়ে যা বললেন ফিরোজ রশিদ

এর আগে, জাতীয় পার্টির দুই নেতাকে অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় পার্টির (জাপা) পরাজিত প্রার্থীরা বুধবার (১০ জানুয়ারি) দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। এ বিক্ষোভে নেতৃত্ব দেন দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর