রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

জাপা থেকে অব্যাহতি পেয়ে যা বললেন ফিরোজ রশিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

জাপা থেকে অব্যাহতি পেয়ে যা বললেন ফিরোজ রশিদ
ফাইল ছবি

হঠাৎ করেই দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদকে। 

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে দলটির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়কেও অব্যাহতি দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


অব্যাহতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কাজী ফিরোজ রশীদ সাংবাদিকদের বলেন, আমি মোটেও আশ্চর্য হইনি। আপনাদের থেকে আমি বিষয়টি জেনেছি। বিষয়টি ঠিক আছে। তিনি (জিএম কাদের) ভালো করেছেন। 

তিনি আরও বলেন, এ মুহূর্তে আমি কিছুই বলব না। অনুসন্ধান করলে সব বের হবে।

আরও পড়ুন

ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাপা থেকে অব্যাহতি

এর আগে, জাতীয় পার্টির দুই নেতাকে অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে দলটির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম বলেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলীয় কার্যালয় ঘেরাও করে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে। এসব কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় পার্টির (জাপা) পরাজিত প্রার্থীরা বুধবার (১০ জানুয়ারি) দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। এ বিক্ষোভে নেতৃত্ব দেন দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর