শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

জাহাঙ্গীরের কথা ‘বিবেচনায় নেন না’ মুক্তিযুদ্ধমন্ত্রী

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

জাহাঙ্গীরের কথা ‘বিবেচনায় নেন না’ মুক্তিযুদ্ধ মন্ত্রী

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কোনো কথা বিবেচনায় নেন না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী বলেন, ‘তার (জাহাঙ্গীর) কথা বিবেচনা করার মতো লোক তিনি এখনো হননি। যখন হবে তখন বিবেচনা করব।’

রোববার (২৪ ডিসেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব বলেন।


বিজ্ঞাপন


আওয়ামী লীগের দলীয় পদধারী লোক নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করলে আপনাদের কি করণীয়- এমন প্রশ্নে মোজাম্মেল হক বলেন, ‘তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে, এখানে আমার একক কোনো মত নেই। দল যে সিদ্ধান্ত নেবে আমি সেটার পক্ষে। তবে যারা প্রার্থী হয়েছে তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই৷ যদিও অনেকে যে ভাষায় কুৎসা রটনা করছেন, তা দুঃখজনক। যারা কথা বলছেন, যদি জবাব দেওয়ার মতো পর্যায়ে যায় তখন জবাব দেব।’

আরও পড়ুন

তারেকের ডাকে সাড়া দিলে ‘আম-ছালা’ দুটোই যাবে: কাদের 


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, একসময় কালিয়াকৈরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিকভাবে অরাজকতা ছিল। আমি চেষ্টা করেছি যেন এখানে শান্ত পরিবেশ থাকে। দলবল নির্বিশেষে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কালিয়াকৈরে যেন রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না হয়, সেটি খেয়াল রেখেছি। এটা দেশবাসীর ও এ অঞ্চলের মানুষ নির্বাচনে মূল্যায়ন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী ৭ জানুয়ারি এ এলাকার মানুষ ভোট দিয়ে সব প্রশ্নের জবাব দেবে।’

মোজাম্মেল বলেন, ‘আমার বিশ্বাস, জনগণ ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্র, মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে এবং তাদের শোচনীয় পরাজয় হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর