মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

আওয়ামী লীগের শামীম হক-শাম্মীর প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ এএম

শেয়ার করুন:

আওয়ামী লীগের শামীম হক-শাম্মীর প্রার্থিতা বাতিল

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক ও বরিশাল-৪ আসনে নৌকার প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথের প্রার্থিতা বহাল রেখেছেন কমিশন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ইসির আপিল শুনানিতে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

এর আগে ফরিদপুর-৩ আসনে নৌকার প্রার্থী শামীম হক মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত (নেদারল্যান্ডস) তথ্য গোপন করেছেন বলে ইসিতে আপিলের সময় অভিযোগ করেন ওই আসনের তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

অপরদিকে বরিশাল-৪ আসনে (মেহেন্দীগঞ্জ-হিজলা) আওয়ামী লীগের প্রার্থী ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ এবং বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের মনোনয়নপত্রের বৈধতার বিষয়টি ঝুলে ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানি ছিল ইসিতে। আপিল শুনানিতে সব পক্ষের অভিযোগ শুনে বিষয়টি সমাধান হয়ে আজ।

এর আগে শাম্মী আহম্মেদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সংক্রান্ত তথ্য চাওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে।

শাম্মী আহম্মেদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ, উভয় দেশের নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ তোলেন পংকজ নাথ। আর পংকজ নাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনেন শাম্মী আহম্মেদ।

রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহনে পংকজ নাথের মালিকানা রয়েছে। সে তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি পর্যালোচনা এবং উভয় পক্ষের অভিযোগের বিষয়ে আরও যাচাই-বাছাই শেষে সোমবার সিদ্ধান্ত দেওয়ার ঘোষণা দেন।

তবে সব পক্ষের যুক্তিতর্ক শেষে ইসির আপিল শুনানিতে রায় হয় শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল ও পংকজ নাথের প্রার্থিতা বৈধ।

পরে সাংবাদিকদের পঙ্কজ দেবনাথ বলেন, আজ ইসিতে দুটো আপিল ছিল। শাম্মী আহম্মেদের দুটো আপিল ছিল। একটি রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল হওয়া মনোনয়ন ফিরে পাওয়ার জন্য, আরেকটি ছিল আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে। পুরো কমিশন আমাদের কথা শুনেছেন। আমি ন্যায়বিচার পেয়েছি, সত্যের জয় হয়েছে।

শাম্মীর প্রার্থিতা বাতিল হলেও ভোট কঠিন হবে জানিয়ে তিনি বলেন, ভোট স্বচ্ছ ও নিরেপেক্ষ করতে হবে। জাতীয় পার্টিসহ আরও ৩ জন প্রার্থী রয়ে গেছে। হয়তো শাম্মী হাইকোর্টে আপিল করবেন। জনগণের মন জয় করে জিতে আসতে হবে, সেটি বড় চ্যালেঞ্জ।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর