শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডোনাল্ড লুর চিঠির জবাবে যা বলল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ০৭:২২ এএম

শেয়ার করুন:

ডোনাল্ড লুর চিঠির জবাব দিল বিএনপি
ফাইল ছবি

শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দেশের প্রধান তিন রাজনৈতিক দলকে দেওয়া চিঠির জবাব দিয়েছে বিএনপি।

ডোনাল্ড লুকে জন্য ধন্যবাদ জানিয়ে ফিরতি চিঠিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংলাপ নিয়ে তার দলের কোনো আপত্তি নেই।

 

আরও পড়ুন

 

তবে সংলাপের জন্য অনুকূল পরিবেশ রয়েছে কি না সে ব্যাপারে প্রশ্ন তুলে রিজভী বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তার দলের হাজারো নেতাকর্মী এখন কারাবন্দি রয়েছেন।

 

এর আগে গত সোমবার দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন ডোনাল্ড লু।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর