মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেল ঢাবির শিক্ষার্থীবাহী বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেল ঢাবির শিক্ষার্থীবাহী বাস
ছবি: সংগৃহীত

আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী একটি বাস। শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় বাসে আগুন দিতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টা নাগাদ রাজধানীর মিরপুর দারুসসালাম সরকারি বাঙলা কলেজের সামনে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন

ঘটনার বর্ণনা দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া।

এডিসি মাসুক বলেন, বাঙলা কলেজের সামনে বিআরটিসি একটি দোতলা বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। বিষয়টি টের পেয়ে যাত্রী ও পুলিশের তৎপরতায় ঠেকানো গেছে।

তিনি বলেন, আগুনের কারণে বাসের একটি সিট পুড়েছে। তেমন বড় ক্ষতি হয়নি। বাসে অল্প কিছু যাত্রী ছিল। এই ঘটনায় কেউ আটক নেই। বাসটি ছেড়ে দেওয়া হয়েছে।

কারই/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর