দীর্ঘ ৪০ দিনের যুদ্ধ শেষে অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় ৭ এপ্রিল থেকে সাময়ীক যুদ্ধবিরতিতে একমত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। শর্ত ছিল, শুক্রবার (১০ এপ্রিল) দুই পক্ষ ইসলামাদে উপস্থিত হবে এবং ১১ এপ্রিল সরাসরি সেখানে যুদ্ধ বন্ধের আলোচনা করবে।
কিন্তু যুদ্ধবিরতির মধ্যেই বুধবার (৮ এপ্রিল) ১০ মিনিটে ইসরায়েল শতাধিকবার লেবাননে বিমান হামলা চালিয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় ইরান হুশিয়ার করেছে যুক্তরাষ্ট্রকে, ইসরায়েলের ওই বেপরোয়া হামলা চলতে থাকলে ইরানও কঠোর জাবাব দেবে। এরই মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান।
মধ্যপ্রাচ্যে আবারও এ হামলা, পাল্টা হামলার ঘটনায় বিশ্ববাসী আবারও চিস্তায় আছে, যুদ্ধবিরতি কি আসলে ভেস্তে যাচ্ছে। দুই পক্ষ কি তাহলে নিজেদের রশদ যোগানোর জন্য ওই সাময়ীক যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ছিল।
চলতি সপ্তাহে ওয়াশিংটন-তেহরানের গুরুত্বপূর্ণ ওই শান্তি আলোচনা আয়োজনের জন্য প্রস্তুত পাকিস্তান, যা দেশটিকে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছে। এখন ইসলামাবাদের ওপর নজর রাখছেন বিশ্বের নেতারা।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সব ঠিক থাকলে শুক্রবার (১০ এপ্রিল) অথবা শনিবার (১১ এপ্রিল) থেকে দুই দেশের প্রতিনিধিদলের সংলাপ শুরু হবে। এ আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব থাকবেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহম্মদ বাঘের গালিবাফ।
বিজ্ঞাপন
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য।
এক্সবার্তায় মোঘাদাম বলেন, “কূটনৈতিক উদ্যোগকে বানচাল করতে ইসরায়েলে ক্ষমতাসীনরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তার ফলশ্রুতিতে (যুদ্ধাবসান সংলাপ নিয়ে) ইরানি জনগণের সন্দিহান। তবে তা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল আজ (বৃহস্পতিবার) রাতে আসছে।”
এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ-উত্তেজনার স্থায়ী অবসানে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে যে সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম মুখপাত্র এবং মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক ব্রিফিংয়ে জানিয়েছেন এ তথ্য।
জে ডি ভ্যান্সকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডান হাত’ উল্লেখ করে ব্রিফিংয়ে ক্যারোলিন বলেন, এই যুদ্ধের একদম শুরু থেকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি আমাদের প্রেসিডেন্টের ডান হাত এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই যুদ্ধ সংক্রান্ত সব আলোচনায় সংশ্লিষ্ট ছিলেন এবং এখনও আছেন। সামনে ইসলামাবাদে যে সংলাপ শুরু হতে যাচ্ছে, সেখানেও তিনিই মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন।
ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে সংলাপের জন্য ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে যে মার্কিন প্রতিনিধি দল যাচ্ছে, সেই দলে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও থাকবেন বলে ব্রিফিংয়ে জানিয়েছেন ক্যারোলিন লেভিট।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুধ বাঁধার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের আহ্বানে এ যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকায় নামে পাকিস্তান। যুদ্ধাবসানের জন্য গত মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ইরানকে ১৫টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান সেটি প্রত্যাখ্যান করার পর চলতি এপ্রিলের শুরুর দিকে সেই প্রস্তাবের একটি সংশোধিত সংস্করণ ফের তেহরানে পাঠানো হয়।
নতুন প্রস্তাবে প্রস্তাবে যুদ্ধ থামানোর জন্য দুই স্তরের পরিকল্পনার উল্লেখ করা হয়েছে। প্রথম স্তরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতিতে যাবে এবং এই বিরতির সময়েই আলাপ-আলোচনা ও কূটনীতির ভিত্তিতে স্থায়ী যুদ্ধবিরতির পথ বের করা হবে।
সংশোধিত প্রস্তাব পর্যালোচনা করে ৪৫ দিনের পরিবর্তে ১৪ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব করে ইরান। সেই সঙ্গে মার্কিন প্রস্তাবের পাল্টায় যুক্তরাষ্ট্রকে ১০ দফা দাবি সম্বলিত একটি প্রস্তাবনাও পাঠায়। পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব ইতোমধ্যে ওয়াশিংটনকে হস্তান্তর করা হয়েছে।
এই দুই প্রস্তাবের ওপর ভিত্তি করেই ইসলামাবাদে সংলাপের আয়োজন করা হয়েছে। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংলাপের জন্য আগামী ১০ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলকে ইসলামাবাদে আসার আমন্ত্রণও জানিয়েছেন।
সংলাপে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পার্লামেন্টর স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এদিকে গতকাল এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল শিগগির ইসলামাবাদে রওনা হবে।
-এমএমএস




