বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাইপ্রাসে শান্তিরক্ষা বাহিনীর নেতৃত্বে বাংলাদেশি জেনারেল

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

সাইপ্রাসে শান্তিরক্ষা বাহিনীর নেতৃত্বে বাংলাদেশি জেনারেল

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) ফোর্স কমান্ডার হিসেবে বাংলাদেশি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে নিয়োগ দিয়েছেন।

মিনহাজুল আলম মেজর জেনারেল এরদেনবাত বাতসুরির স্থলাভিষিক্ত হয়েছেন। তার নিষ্ঠা এবং কাজের প্রতি আন্তরিকতা ও একাগ্রতার জন্য গুতেরেস এই মিশনের নেতৃত্বে তাকে নিযুক্ত করেছেন। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর।


বিজ্ঞাপন


জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, মিনহাজুল আলম বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব ও কমান্ডের অভিজ্ঞতা নিয়ে এই পদে আসছেন।

তিনি সম্প্রতি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে কর্মরত ছিলেন এবং এর আগে কক্সবাজারে অপারেশন তদারকির সময় ১০ম পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছিলেন।

cyprus


বিজ্ঞাপন


বিবৃতি অনুসারে, আলম তার কর্মজীবনে পদাতিক বাহিনীর বিভিন্ন ইউনিটে নানা ধরনের কমান্ড ও স্টাফ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে সন্ত্রাসবাদ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং গোয়েন্দাভিত্তিক অভিযান অন্তর্ভুক্ত ছিল।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর