সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাজধানীর বনশ্রীতে আশিকুর রহমান (২৫) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতের বাবা এ কে আব্দুল আমিন জানিয়েছেন, তারা পরিবারসহ বনশ্রী এলাকায় থাকেন। আর আশিকুর রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। মঙ্গলবার মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজির সঙ্গে তার ধাক্কা লাগে। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরবর্তীকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় আশিকুরকে। একপর্যায়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
>> আরও পড়ুন: স্বজনদের কাছে ফিরতে চান প্রবাসী আবুল কাশেম
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।
কেআর/আইএইচ

