রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

প্রথমবারের মতো সংশোধিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অধ্যাদেশের ক্ষমতাবলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ হারে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। চলতি জানুয়ারির ১ তারিখ থেকেই এই দর কার্যকর হবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এই প্রজ্ঞাপন জারির পর রাতে বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তুকি সমন্বয় করতে বিদ্যুতের মূল্য শতকরা ৫ ভাগ সমন্বয় করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী বলেন, লাইফলাইন গ্রাহকদের ইউনিট প্রতি ৩ টাকা ৭৫ পয়সার স্থলে ৩ টাকা ৯৪ পয়সা দিতে হবে অর্থাৎ ইউনিট প্রতি ১৯ পয়সা বাড়বে। লাইফলাইন গ্রাহক রয়েছে ১ কোটি ৬৫ লক্ষ।

>> আরও পড়ুন: গ্রাহক পর্যায়ে কত বাড়ল বিদ্যুতের দাম?

নসরুল হামিদ জানান, দেশে প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার কারণে আমদানিকৃত তরল গ্যাসের ব্যাপক ব্যবহার, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকা মানের অবমূল্যায়নে ফলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ২১ নভেম্বর পাইকারি পর্যায়ে প্রায় ২০ শতাংশ বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে। বিতরণ কোম্পানিসমূহ পাইকারি পর্যায়ে প্রায় ২০ শতাংশ মূল্য বৃদ্ধির বিপরীতে তাদের আর্থিক ক্ষতি পূরণের জন্য অন্তত ১৫ দশমিক ৪৩ শতাংশ খুচরা/ভোক্তা পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য আবেদন করে।

তবে দেশের সার্বিক আর্থিক অবস্থার বিবেচনায় নিয়ে বিতরণ কোম্পানি সমূহের আবেদনের বিপরীতে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের মূল্য ৫ শতাংশ সমন্বয় করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী।


বিজ্ঞাপন


টিএই/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর