শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি ল্যাপটপ ভেদ করে দেয়ালে আঘাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

ঢাকায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি ল্যাপটপ ভেদ করে দেয়ালে আঘাত
‎রাজধানীর পশ্চিম রামপুরার হাতিরঝিল এলাকায় একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি ল্যাপটপ ভেদ করে দেয়ালে আঘাত হানে।

‎রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি ইন্টারনেট অফিসে ফের গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অফিসে থাকা কর্মীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত না হলেও একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে গুলি লাগে।

‎শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় পশ্চিম রামপুরার ডিআইটি রোডে ডিএল নেটওয়ার্ক সার্ভিসেস নামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে হাতিরঝিল ডিআইটি রোডে টিভি সেন্টারের ফুটওভার ব্রিজের পাশে একটি ভবনের দ্বিতীয় তলায় ডিএল নেটওয়ার্ক সার্ভিসের অফিসে ৪ থেকে ৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পড়ে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় গুলি অফিসের ভেতরে থাকা একটি ল্যাপটপে আঘাত করে সেটি ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। এতে অফিসে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। 

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্ক অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপে ঢুকে দেয়ালে লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘কী কারণে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি চালানো হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

‎একেএস/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর