বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

এলজিইডি-বিআরটিএ অফিসসহ চার জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

এলজিইডি-বিআরটিএ অফিসসহ চার জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
সংগৃহীত ছবি

‎এলজিইডি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিসহ (বিআরটিএ) দেশের চার জেলার বিভিন্ন দফতর ও প্রকল্পে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে প্রাথমিকভাবে অনিয়ম, দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে সংস্থাটি।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
‎
‎দুদক সূত্রে জানা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রাস্তা নির্মাণকাজে ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং টেন্ডার সিডিউল মোতাবেক কাজ না করার অভিযোগ পাওয়ায় এলজিইডি, উলিপুর, কুড়িগ্রামে অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।
‎
‎পাশাপাশি, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রশিক্ষণ উপকরণ, নির্মাণসামগ্রী, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য মালামাল ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বাজারমূল্যের তুলনায় কয়েকগুণ বেশি দর দেখিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরি, একই দিনে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে সমজাতীয় পণ্য ক্রয় দেখানো, মালামাল সরবরাহ না করেই বিল উত্তোলন এবং জ্বালানি ব্যবহারে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

‎এ ছাড়াও, চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ও ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি অর্থ দাবি এবং সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ ওঠায় অভিযান পরিচালনা করেছে দুদক।

‎চাঁদপুরের হাজীগঞ্জ ছাড়াও, খুলনা বিআরটিএ কার্যালয়ে বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের আওতায় প্রশিক্ষণার্থীদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়ার বিনিময়ে প্রশিক্ষণার্থীদের কাছে ঘুস দাবি এবং প্রশিক্ষণ ভাতা প্রদানে নানাভাবে হয়রানি করার অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, খুলনা থেকে অভিযান পরিচালনা করেছে সংস্থাটি।
‎
‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর