গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এই আশ্বাস দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইনান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ওসমান গনি মনসুর।
আরও পড়ুন:
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান সাংবাদিকদের
অতীতের তুলনায় গণমাধ্যম বেশি স্বাধীনতা ভোগ করছে: তথ্য প্রতিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব
গণতন্ত্র ও আইনের শাসনে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই: রিজভী
সাংবাদিকদের কলমে কারও জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী
সভায় রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন।
এ সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
সদস্যরা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতি এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যগণ রাষ্ট্রপতির সাথে মধ্যাহ্নভোজনে অংশ নেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
এএম




