মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর অবদানের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর অবদানের প্রশংসা
জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী। ফাইল ছবি

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর অবদানের কথা তুলে ধরেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

সোমবার (২৩ নভেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের ৫৬তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ শ্রদ্ধা জানান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত অভিযান এবং স্বাধীনতাসংগ্রামে তাদের সম্মিলিত প্রচেষ্টার কথা স্মরণ করেন আইরিন খান। তিনি এই যৌথ প্রচেষ্টাকে মুক্তিযুদ্ধের একটি নির্ণায়ক মুহূর্ত হিসেবে অভিহিত করেন।

S
নিউইয়র্কে বাংলাদেশের ৫৬তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশি শান্তিরক্ষীদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। 

তিনি বলেন, অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশি শান্তিরক্ষীরা ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দিচ্ছেন। একইসঙ্গে দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আইরিন খান দেশের অভ্যন্তরে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা প্রদান এবং অবকাঠামোগত উন্নয়নেও সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন।

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একইসঙ্গে শান্তি, মানবিক কার্যক্রম ও আন্তর্জাতিক সংহতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা, সামরিক প্রতিনিধি এবং অন্যান্য কূটনীতিক উপস্থিত ছিলেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর