মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইউপি ভোট: ২৯ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

ইউপি ভোট: ২৯ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু
ছবি: সংগৃহীত

আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেস্বর পর্যন্ত তিনদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, তারা এবং নতুন চারটি দলের সঙ্গে মতবিনিময় হবে।

নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী,  প্রথমধাপে ১০৪২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১০৬৯টি, তৃতীয় ধাপে ১০২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭মে অনুষ্ঠিত হবে। এরপর অন্যান্য স্থানীয় নির্বাচনও সম্পন্ন করবে সংস্থাটি।

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর