মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইউপি ভোট: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

ইউপি ভোট: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার
সংগৃহীত ছবি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তারা যুক্ত হবেন।

সবশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। যা আরও কিছুটা বৃদ্ধি পাবে আগামী ২৫ নভেম্বর।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর