রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় মালঞ্চ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো বাস আগুনে পুড়ে যায়। তবে, কোনও হতাহত হয়নি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ১০টার পর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত দশটার পর হঠাৎ করে দাঁড়িয়ে থাকা একটি মালঞ্চ বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে বাস পুড়ে যায়। তবে, কোনও হতাহত হয়নি বা কেউ আহত হয়নি। অগ্নিসংযোগের পর ঘটনাস্থলে আসে পুলিশ।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আমরা বাসে অগ্নিসংযোগের ঘটনা শুনে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। তবে, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এর সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা করছি।
একেএস/এআরএম




