রাজধানীর শ্যামলী এলাকায় ককটেলসহ একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে, প্রাথমিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে আটটায় শ্যামলী সিনেমার সামনে থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত সাড়ে আটটায় শ্যামলী এলাকায় ককটেলসহ একজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একেএস/এআরএম




